দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ইনসাফ বারাকাহ হাসপাতালে

বিশ্ব ডায়াবেটিস দিবস

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ইনসাফ বারাকাহ হাসপাতালে

ফন্ট সাইজ:

ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে চলতি মাসে বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি এবং শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেন, মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা ফ্রি করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোলজিস্ট, ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা: এম ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এম রুহুল আমিন ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের কনসালটেন্ট সহ প্রমুখ
উপস্থিত ছিলেন।
শনিবার ক্যাম্পটি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিচালিত হয়। হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ চেম্বারে ফ্রি রোগী দেখেন। এছাড়া ফ্রি হেলথ চেক-আপসহ প্যাথলজী পরীক্ষায় মেডিকেল ক্যাম্প উপলক্ষে বিশেষ ছাড় দেয়া হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৩০০ জন সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্প এ অংশ নেন।
ডায়বেটিস ও হরমোন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. শায়াদাৎ উল্লাহ, ডা. তাহমিনা ফেরদৌসী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম হাফিজ, সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান (অব.), মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন সোহেল ফ্রি মেডিকেল ক্যাম্প এ অংশ নেন।
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা: এম ফখরুল ইসলাম বলেন, নভেম্বর মাসে তিনটি গুরুত্বপূর্ণ দিবস, বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি এবং শিশু দিবসকে সমন্বিত করে ১৪ই নভেম্বর আমরা এই বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ডায়াবেটিসকে নীরব ঘাতক বলা হয়। সময় মতো নিয়ন্ত্রণ না করলে এটি শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক ক্ষতি করতে পারে। অন্য দিকে বক্ষব্যাধি ও শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে সচেতনতা এবং বিশুদ্ধ পবিবেশ অত্যন্ত জরুরি। পাশাপাশি শিশুদের সঠিক যত্ন, পুষ্টি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা না গেলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিকরা এবং সাধারন মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া। আমরা বিশ্বাস করি সচেতনায় সুস্থতার প্রথম পদক্ষেপ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমরা এই ধরনের আয়োজন করে থাকি।