চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি এ কথা জানান। তিনি সাংবাদিকদের বলেন, ‘পুরানো হার্ডওয়্যারের কারণে’ এমন বিপর্যয় হয়েছে। এর আগে এদিন বিকালে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে ফ্লাইটের উড্ডয়ন সাময়িক স্থগিত করে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়। ২০২৩ সালের জানুয়ারিতে এফএএর কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির পর এই প্রথম দেশজুড়ে এমন স্থগিতাদেশ জারির ঘটনা ঘটলো।
চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু
অনলাইন ডেস্ক
অনলাইন
১৯ মিনিট আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ৮ঃ৫৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
