চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত জটিলতার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। একই সঙ্গে হাইকোর্টের দেওয়া আদেশ দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।
শুক্রবার বিকাল ৩টায় জঙ্গল সলিমপুর আলীনগর মোড়ের সংযোগ সড়কে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য রাখেন হাইকোর্টে রিটকারী মো. মীর হাসানসহ অন্যান্য ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আলীনগর একটি শান্তিপ্রিয় এলাকা। এখানে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। জমি নিয়ে ভুল বোঝাবুঝি ও হয়রানি বন্ধ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো এখন সময়ের দাবি। তারা বলেন, রিট পিটিশন নং- ১৪৬৭২/২০২৬-এ গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে হাইকোর্ট চট্টগ্রামের জেলা প্রশাসককে আদেশ প্রাপ্তির তারিখ থেকে ১ মাসের মধ্যে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগীদের প্রত্যাশা, প্রশাসন এই আদেশ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিলে এলাকায় শান্তি ও আস্থা ফিরে আসবে।
সংবাদ সম্মেলন তাদের তিনটি দাবি সমুহ হলো- ১. নিরপেক্ষ তদন্ত:* জুডিশিয়াল তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা ও ভোগদখলের বিষয়টি যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করা। ২. হয়রানি বন্ধ:* রেজিস্ট্রিকৃত ব্যক্তিমালিকানাধীন জমিতে বসবাসরত সাধারণ মানুষকে হয়রানি না করে আইনানুগভাবে সমস্যার সমাধান করা। ৩. স্থায়ী সমাধান:* প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের মধ্যে আলোচনার মাধ্যমে আলীনগরের বিরোধের স্থায়ী সমাধান করা। ভুক্তভোগীরা এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন, যাতে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক উদ্যোগে আলীনগরে আর কোনো সংঘাত নয় Ñ বরং আইন, শান্তি ও মানবিকতার ভিত্তিতে একটি ইতিবাচক সমাধান আসবে।
আলীনগরে জমি নিয়ে বিরোধের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা, হাইকোর্টের আদেশ বাস্তবায়নের আহ্বান
অনলাইন ডেস্ক
অনলাইন
৪৬ মিনিট আগে
১৩ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৮ঃ১৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
