Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ - MZamin

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৫শ’ থেকে ২ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী। তিনি বলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, গত ১০ই নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার পাটগাতি চৌরাস্তায় সংগঠিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। তারপর যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের রাস্তায় অবরোধ, অগ্নি সংযোগ ও পুলিশ সদস্যদের সরকারি গাড়ি পথরোধ করে ঘিরে ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করে।

লাঠিসোটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে গাড়ির সমস্ত গ্লাস ভেঙে ফেলে। তখন তাদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। অনুরোধ উপেক্ষা করে তারা তাদের মারমুখী আচরণ ও ভাঙচুর অব্যাহত রেখে একপর্যায়ে গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে সরকারি সম্পত্তি, পুলিশ সদস্যদের জানমাল রক্ষা ও আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ার শেল এবং ৩ রাউন্ড ফাঁকা সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।