ঢাকার নবাবগঞ্জ প্রেস ক্লাবের ২০২৭-২৮ মেয়াদের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক প্রথম আলোর আজহারুল হক সভাপতি এবং মানবজমিনের ইমরান হোসেন সুজন সাধারণ সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করে। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের সাহিদুর হক খান ডাবলু, সহ-সভাপতি বিডিনিউজ২৪-এর আসাদুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার বিপ্লব ঘোষ, অর্থ সম্পাদক একুশের কণ্ঠের সম্পাদক আলম হোসেন এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজের ফজলুর রহমান। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন যমুনা টিভির জহিরুল ইসলাম, ইত্তেফাকের শাহিনুর রহমান ও যুগান্তরের কাজী সোহেল। নবগঠিত এ কমিটি আগামী ২০২৭-২৮ মেয়াদে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম পরিচালনা করবেন।
নবাবগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
