লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩

লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৭ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার হামিদ হাওলাদার বাড়ির মো. বেল্লাল (৩০), বদরপুর ইউনিয়নের সালাম মুন্সি বাড়ির মো. আরাফাত ওরফে ইমরান (২৩) এবং ফরাজগঞ্জ ইউনিয়নের মো. আব্দুর রহমান (২৮)। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।