চট্টগ্রামের সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থী। গতকাল সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সীতাকুণ্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন- থিংকওয়েল ইংলিশ স্কুলের প্রিন্সিপাল কাউসার রহমান, ভাইস চেয়ারম্যান মো. শামসুল হুদাসহ আমন্ত্রিত অতিথিরা। তারা পরীক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫০ শিক্ষার্থী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
