মিরসরাইয়ে অস্তিত্ব সংকটের মুখে জোরারগঞ্জ বারোমাসি ছড়া

মিরসরাইয়ে অস্তিত্ব সংকটের মুখে জোরারগঞ্জ বারোমাসি ছড়া

ফন্ট সাইজ:

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে টিএনটি টাওয়ারের পাশে বারোমাসি ছড়া দখল করে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি ওয়াল নির্মাণ করছে। সরজমিন দেখা যায়, জোরারগঞ্জ টিএনটি অফিসের উত্তর পাশে খাল পাড়ে ওয়াল নির্মাণের ফলে ছড়ার জায়গা সংকীর্ণ হয়ে যাচ্ছে। এ খাল জোরারগঞ্জ ইউনিয়নের পূর্বের সকল পাহাড় ও জনবসতির পানি এ ছড়া দিয়ে প্রবাহিত হয়। ছড়া দখলের ফলে পানির যে স্বভাবিক প্রক্রিয়া তা ব্যাহত হচ্ছে। এ ছড়া ফেনী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এ ছড়ার পানি দিয়ে শাক-সবজিসহ নানা ধরনের ফসলের জমিতে পানি দেয়া হয়। বিস্তীর্ণ এলাকার পানি প্রবাহ এ ছড়ার ওপর নির্ভর।

আনোয়ার হোসেনের বিরুদ্ধে এ ছড়া দখলের অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ছড়ার জায়গা দখল করছি না, ইউনিয়ন পরিষদ থেকে এ বিষয় কাজ বন্ধ করার জন্য বলেছে তাই এখন বন্ধ রেখেছি। খাল কতো ফুট জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে অবগত নয়। এলাকার সচেতন মহল বলছে এভাবে এ ছড়া দখল হতে থাকলে একসময় এর অস্তিত্ব থাকবে না। এখন যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছি। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, খাল বা ছড়া দখলের কোনো ব্যক্তির সুযোগ নেই। কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।