সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবারো গ্রেপ্তার

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবারো গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল (৩৪)কে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিবুল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের ছেলে। সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, গোপন সংবাদে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ সূত্রে জানা যায়, এর আগে ১৭ই মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।