পার্বতীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দিনাজপুরে পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টায় পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ইসরাত জাহান ইভা (৮) এবং প্রতিবেশী রানা বাবুর শিশু সালমান খান (৩)। সম্পর্কে তারা আপন খালা-ভাগ্নে। জানা যায়, বাড়ির পাশে পুকুরের খেলা করার সময় সালমান পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য ইভা পুকুরে নামলে সেও পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির পর সালমানকে পুকুর থেকে উদ্ধার করা হয়। এর প্রায় দুই ঘণ্টা পর একই পুকুর থেকে ইভার মৃতদেহ উদ্ধার করা হয়।