জেনসেন হুয়াংকে কংগ্রেসে সাক্ষ্য দিতে তলব

জেনসেন হুয়াংকে কংগ্রেসে সাক্ষ্য দিতে তলব

ফন্ট সাইজ:

পদত্যাগ করার পর মার্কিন কংগ্রেসের তিনটি হাউজ কমিটি হুয়াংকে তলব করেছে। আগামী ১ ডিসেম্বর রুদ্ধদ্বার সাক্ষাৎকারের জন্য তাকে ডাকা হয়েছে। তিনি স্বেচ্ছায় সাক্ষ্য দিতে না এলে তার বিরুদ্ধে সাবপোনা জারির হুঁশিয়ারি দেয়া হয়েছে। এছাড়া সেনেট ব্যাংকিং কমিটির রিপাবলিকান চেয়ারম্যান টিম স্কট আগামী ৩ ডিসেম্বর হুয়াং এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সাক্ষ্য দেয়ার জন্য তলব করেছেন। জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীল মার্কিন প্রযুক্তি সুরক্ষার বিষয়ে গভীর উদ্বেগ থেকে তাদের তলব করা হয়। ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের সেনেটররাই লুটনিকের সাক্ষ্য দেয়ার পক্ষে মত দেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জেনসেন হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন। পদত্যাগের আহ্বানের বিরুদ্ধে লড়াই করতে তিনি হুয়াংকে উৎসাহ দেন। ট্রাম্প জানান, তিনি হুয়াংয়ের সাথে কথা বলেছেন এবং হুয়াং তার পরিবারের ওপর এই ঘটনার প্রভাব নিয়ে বেশ বিপর্যস্ত। ট্রাম্প এই কেলেঙ্কারির গুপ্তচরবৃত্তির বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, অ্যালিস হুয়াং গুপ্তচর কিনা তা এখনো স্পষ্ট নয়। আগামী সপ্তাহে চীনের শেনজেনে অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

হুয়াংয়ের পতনের খবর চীনের সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার প্রতি সহানুভূতি জানান। আবার কেউ কেউ একে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্য ধরে রাখার ষড়যন্ত্র হিসেবে দেখছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও গুপ্তচরবৃত্তির এই অভিযোগ অস্বীকার করে।