বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা

আইআরজিসির দাবি

বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা

ফন্ট সাইজ:

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) আজ শুক্রবার এ দাবি করে। সেপ্টেম্বরের শুরুতে ইরান সর্বশেষ উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক সম্পদের ওপর হামলা করেছিলো। এরপর এই হামলার দাবি করলো তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী আইআরজিসি জানায়, এই হামলাটি ছিল একটি প্রতিশোধমূলক ব্যবস্থা। তারা আরও জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে সাময়িক বিরতি চলছিলো। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়েছিল। এরপর এটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর আগে ইরান উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।