৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

পিএসএল

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

ফন্ট সাইজ:

গত আসরে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) অভিষেকেই বল হাতে কাঁপন ধরিয়েছিলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। তার দল লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হওয়ার পেছনেও ছিল বড় অবদান। সেই সাফল্যের পুরস্কার এবার হাতেনাতে পেলেন এই তরুণ তুর্কি। পিএসএলের ১১তম আসরের নিলামে বড় অঙ্কের অর্থে রিশাদকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি টিম রাওয়ালপিন্ডি।
এবারের নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে তার ধারাবাহিক পারফরম্যান্সের কারণে দলগুলোর মধ্যে তাঁকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।

নিলামে রিশাদকে দলে নিতে করাচি কিংস ও টুর্নামেন্টের নতুন দল রাওয়ালপিন্ডির মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। দুই দলের দর কষাকষিতে তার দাম দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যন্ত করাচিকে টেক্কা দিয়ে ৩ কোটি পাকিস্তানি রুপিতে বাংলাদেশি এই লেগস্পিনারকে নিশ্চিত করে টিম রাওয়ালপিন্ডি। প্রথমবারের মতো পিএসএলে অংশ নিতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজিটি রিশাদের ওপরই স্পিন আক্রমণের প্রধান ভরসা রেখেছে।

It's Me

৩ মাস আগে

Good Luck Rishad.

মন্তব্য করুন