গত ১১ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে মাস্তুল ফাউন্ডেশনের ১৪ বছর পূর্তি ও ১৫তম বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, নীতিনির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবার উপস্থিতিতে মাস্তুল ফাউন্ডেশনের দেশ-বিদেশের মানবিক কার্যক্রম তুলে ধরা হয়।
পাশাপাশি আন্তর্জাতিক মানবিক কার্যক্রমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ তৈরিতে সরকারি নীতিমালা প্রণয়নের প্রস্তাব করা হয়। এসময় বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকার শিক্ষাসহায়তার চেক হস্তান্তর করা হয়।
ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকা দিলো মাস্তুল ফাউন্ডেশন
মানবজমিন ডিজিটাল
বিবিধ
২৪ মিনিট আগে
১২ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ২৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
