আওয়ামী লীগ আমলে গুম ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ আমলে গুম ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

ফন্ট সাইজ:

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে আর ফিরে না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি মানবজমিন কে জানান, তথ্য যাচাই-বাছাই সম্পন্ন করে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। তিনি আরও বলেন, গুমের অভিযোগে কিছু কৌশলগত তদন্ত চলছে সবকিছু যাচাই বাঁচাই শেষে আমরা প্রতিবেদন দাখিল করবো। এছাড়া আগামী জুলাই মাস আসার আগেই জুলাই গনঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ করার লক্ষ্য নিয়ে এগুচ্ছেন বলে জানান তিনি।

বুধবার গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা গুমের বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সাক্ষাৎকালে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের বিশাল সংখ্যক ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচারের জন্য বর্তমানে থাকা দুইটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়; এজন্য আরও ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন।

একইসঙ্গে তিনি গুমের শিকার ব্যক্তিদের ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল তার প্রকৃত সত্য উদ্ঘাটন, এ অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন তিনি।