পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশের যোগি রাজ্যের মডেলে এই নিয়ে চতুর্থবার এনকাউন্টারের ঘটনা ঘঠেছে। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর, উত্তর ২৪ পরগণার গাইঘাটা ও মুর্শিদাবাদের সমশেরগঞ্জের পর এবার দক্ষিণ দিনাজপুরের রায়গজ্ঞে ঘটেছে সর্বশেষ এনকাউন্টার। তবে এ ক্ষেত্রে গ্রেফতারির আগেই পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে অভিযুক্তের মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে রায়গঞ্জে ১২ বছরের নাবালিকা নিখোঁজ হয়েছিল । তার পরিবারের দাবি, বিকেলে সাইকেল নিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর আর ফেরেনি। দু’দিন পর পচাগলা অবস্থায় নিকটবর্তী কুলিকের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে।
ধর্ষণ ও খুনের অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যেরা। তার পর থেকেই অভিযুক্তের খোঁজ চলছিল। চার দিন তল্লাশির পর রোববার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত দিলীপ রায়কে ধরতে গিয়েছিলেন তদন্তকারীরা। সূত্রের খবর, ভোরে পুলিশ তার কাছে পৌঁছোলে তিনি গুলি চালিয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে চতুর্থবার এনকাউন্টারের ঘটনা ঘটলো। বিরোধীদের অভিযোগ যোগি রাজ্যের মডেল অনুসরণ করছে শুভেন্দুর সরকার। গত ৯ মাসে উত্তরপ্রদেশে ২৮৯টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে।
