সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ অধিবেশনে সভাপতিত্ব করেন।
শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর। সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’
সংসদে শিক্ষামন্ত্রী
নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৫ মার্চ (রবিবার), ২০২৬, ১২ঃ০৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
