ঢাবিতে কয়েক মিনিটের ব্যবধানে জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

ঢাবিতে কয়েক মিনিটের ব্যবধানে জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্বিবদ্যালয়ে (ঢাবি) কয়েক মিনিটের ব্যবধানে দুই জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ২টা ২০মিনিটে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তাদের মধ্যে সোহেল(৩৬) নামের একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে আহত অপরজনের নাম এখনও জানা যায়নি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেন, দুই জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। দুজন আহত হয়েছে। একজন গুরুতর অবস্থায় আছে। গাড়িতে থাকা অবস্থায় মাথায় লেগেছে।