গুপ্তচর বিতর্ক, জেনসেন হুয়াং ছাড়া কি অচল এনভিডিয়া?

গুপ্তচর বিতর্ক, জেনসেন হুয়াং ছাড়া কি অচল এনভিডিয়া?

ফন্ট সাইজ:

তাইপে এবং সিউলের রাস্তায় এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে দেখলেই অটোগ্রাফের জন্য ভিড় করেন ভক্তরা। অন্যদিকে ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং ইলন মাস্কের মতো ধনকুবেররাও তার এআই চিপের জন্য হাত পাততে বাধ্য হন। ৬৩ বছর বয়সী হুয়াং এখন এআই শিল্পের এক অপরিহার্য নাম। তবে সম্প্রতি তিনি এক চীনা নারী সাথে প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। ওই নারী চীনা গুপ্তচর বলে খবর বেড়িয়েছে। এরপর হুয়াং বিদেশি গোয়েন্দাদের লক্ষ্যবস্তু হয়েছিলেন কিনা, তা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এনভিডিয়া। এর ফলে পুরো এআই শিল্পে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ।

বার্নস্টেইনের বিশ্লেষক স্টেসি রাসগন জানান, এনভিডিয়া কোনো সাধারণ কোম্পানি নয় এবং জেনসেনও সাধারণ সিইও নন। তিনিই কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করেন এবং সব কাজ নিজে নিয়ন্ত্রণ করেন। এআই শিল্পের চিপ সরবরাহের ক্ষেত্রে তার একচ্ছত্র আধিপত্য রয়েছে। গত বছর সিউলে স্যামসাং এবং হুন্ডাইয়ের সিইওদের সাথে তার একটি সাধারণ নৈশভোজ ওই কোম্পানিগুলোর শেয়ারের দাম এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছিল। এছাড়া তিনি এআই শিল্পের এমন একজন শক্তিশালী প্রবক্তা, যিনি সব সময় এই প্রযুক্তির পক্ষে কথা বলেন। ফলে তার যেকোনো পতন পুরো এআই শিল্পের জন্য বিশাল ধাক্কা হতে পারে।

এনডিভিয়া কোম্পানিতে হুয়াংয়ের শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। প্রায় ৬০ জনের বেশি শীর্ষ নির্বাহী সরাসরি তাকে রিপোর্ট করেন। কোম্পানিতে তার ছেলে স্পেন্সার, মেয়ে ম্যাডিসন এবং জামাতা নিকো ক্যাপ্রেজও গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। এনভিডিয়ার ৩.৬ শতাংশ শেয়ারের মালিক হওয়া সত্ত্বেও মার্ক জাকারবার্গ বা ইলন মাস্কের মতো তার কোনো বিশেষ ভোটিং ক্ষমতা নেই, তবে তার প্রভাব অপরিসীম। বিশ্লেষকরা জানান, ১৯৯৩ সালে কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে হুয়াং এটিকে নেতৃত্ব দিয়ে আসলেও তার কোনো স্পষ্ট উত্তরসূরি নেই। ইয়র্কভিলের বিশ্লেষক ড্যান আইভস জানান, হুয়াংয়ের কোনো বিকল্প নেই এবং সিইও হিসেবে তার শূন্যস্থান পূরণের মতো অন্য কেউ বর্তমানে কোম্পানিতে নেই।