সাঁথিয়ায় দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা, আহত ২

ফন্ট সাইজ:

পাবনার সাঁথিয়ায় বাইরে থেকে দরজায় শিকল আটকে ঘরে আগুন দিয়ে এক দম্পতিকে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়। দিবাগত রাতে সাঁথিয়ায় মাধপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার রাতে সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের মাধপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে নুহু আলী প্রতিবন্ধী (৬০) তার স্ত্রী সাবেক সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা খাতুন (৫৫) প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত দেড়টার দিকে তাদের শোয়ার টিনের ঘরে কে বা কারা আগুন দেয়। পরে আগুন দেখে দুইজনই চিৎকার করে ঘরের দরজা খোলার চেষ্টা করলেও দরজা বাইরে থেকে আটকানো ছিল। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। একসময় উপায়ন্ত না পেয়ে তারা জানালা ভেঙে ঘর থেকে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ব্যাপারে আতাইকুলা থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী জানান, ঘুমের ঘোরে আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন