সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ইফতার মাহফিল

ফন্ট সাইজ:

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান বলছেন- শরিয়াহ আইনের প্রণেতা আল্লাহ্ শরিয়াহ আইন হলো- কোরআন সুন্নাহ্ভিত্তিক ঐশ্বরিক আইন অপরিবর্তনশীল। অন্যদিকে সাধারণ আইন মানুষের তৈরি আইন ধর্মনিরপেক্ষবাদী পরিবর্তনশীল আইন। আল্লাহ্র বিধান অনুযায়ী দেশ পরিচালনা করলে দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও ছিনতাই রোধ হবে। যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহ্র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য আলহাজ নজির আহমদ, সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, জাগপা মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, জাতীয় উলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদ মুফতি ফখর উদ্দিন, এলডিপি সিলেট জেলা সভাপতি মাওলানা নুরুল আলম, মহানগর সভাপতি মুজাম্মিল হোসেন লিটন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা মোজাম্মেল হক, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি শামসুদ্দিন মু. ইলিয়াস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন