ফুলপুরে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুরে সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং যত্রতত্র লাগানো পোস্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার পৌরসভার ব্যস্ততম আমুয়াকান্দা ব্রিজ মোড় থেকে গোলচত্বর পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে সড়কের বিভিন্ন দেয়ালে ও খুঁটিতে অবৈধভাবে টানানো পোস্টার অপসারণ করা হয়। পাশাপাশি ব্রিজের উপর ফুটপাথ দখল করে বসা বিভিন্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় পথচারী ও সাধারণ মানুষ জানান, ফুটপাথ দখল হয়ে থাকায় এবং যত্রতত্র পোস্টার সাঁটানোর কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হতো। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে জনদুর্ভোগ কমবে।