সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য, বিদ্যুৎ, জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে পূর্ব ঘোষিত গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রোববার বিকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক, সিনিয়র এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন। কেন্দ্রীয় সদস্য শাহিদুর রহমান জুনু ও যুবনেতা ইসমত ইবনে ইসহাক সানজিদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, দুর্নীতিবিরোধী নেতা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, আব্দুল গফুর, মামুন রশীদ এডভোকেট, সরোজ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সদস্য ব্যবসায়ী নেতা মো. লায়েক মিয়া, লুৎফুর রহমান লিলু, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা তারেক আল মঈন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল মুতাওয়ালী ফলিক, সহ-শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা মিজান গাজী, ইফতেখার আহমদ সোহেল, নাগরিক অধিকার বাংলাদেশের সহ-সভাপতি কামাল মিয়া এডভোকেট, ঠিকাদার তাজ উদ্দিন, গণদাবি নেতা রিয়াজ উদ্দিন প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার আগে ওয়াদা করেছিল ৬ মাসের মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না, বাজার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু ওয়াদা তো ভঙ্গ হয়েছে; বরং দাম বাড়ানোর সকল রেকর্ড ব্রেক করেছে। সার্কভুক্ত দেশগুলোতে গ্যাস সিলিন্ডার, নিত্যপণ্য, জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। কথাবার্তা পরিষ্কার দুর্নীতি, অর্থ পাচার ও শীর্ষ ঋণখেলাপিদের দ্বারা লুট হওয়া হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রদানের জোর দাবি জানান।
