কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বনবিভাগ। উপজেলার থাইংখালি বিটের তাজিমারখোলা খালে অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করা হয়। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থাইংখালি বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বনবিভাগের কর্মীরা অংশ নেন।
বনবিভাগ সূত্রে জানা গেছে, তাজিমারখোলা খালে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে রাতেই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে জব্দ করা যন্ত্রটি থাইংখালি বিট অফিসের হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় খাল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না- তা খতিয়ে দেখা প্রয়োজন।
