সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে ছিল ৭৪ লাখ টাকা

সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে ছিল ৭৪ লাখ টাকা

ফন্ট সাইজ:

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার বেলা ১১টার দিকে তাঁকে আটক করা হয়। পরে তার ব্যাগের টাকার বান্ডিলগুলো গুনে দেখা যায়, সেখানে ৭৪ লাখ টাকা রয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ৭৪ লাখ টাকা। আইনি প্রক্রিয়া চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাঁকে বিমানবন্দরে আটক রেখে থানায় খবর দেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান। তাঁর ব্যাগে আনুমানিক অর্ধ কোটি টাকা আছেÑ এমন গোয়েন্দা তথ্যে তাঁকে আটক করা হয়। বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান। তবে তাঁকে আটক করা হয়নি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলাল উদ্দিন প্রধানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। সেখানে তিনি বলেন, তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ায়। তিনি শিক্ষকতা করেন। ব্যাগে কত টাকা আছে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, ‘এখানে ৫০-৬০ লাখ, ৫০ লাখ প্লাস টাকা আছে।’ কিসের টাকা জানতে চাইলে তিনি বলেন, ব্যবসার, গার্মেন্টসের। জিজ্ঞাসাবাদের সময় বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, তাঁর (বেলাল উদ্দিন) বুকে ব্যথা হচ্ছিল। তখন তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নির্বাচনী পরিবেশে এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।

রঞ্জুর ।

৫ মাস আগে

টাকা সাথে থাকা কি বেআইনি?? টাকা পাচার না করে সাথে রাখায় গ্রেফতার করা হয়েছে বলে মনে হচ্ছে।

সারোয়ার

৫ মাস আগে

তার নাকি স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মুল্য ২৪লাখ,
আর সে ৭৪লাখ টাকা নিয়া ঘুরে,
আবার কিচু লোক তার পক্ষে সাপাই গায়।

মীর আফরোজ জামান

৫ মাস আগে

৩/৪ দিন ব্যাংক বন্ধ থাকবে । প্রয়োজনীয় কাজের জন্য হয়তো তিনি টাকা বহণ করতে গিয়ে ধরা পড়েছেন।
অভ্যন্তরীন বিমানে টাকা বহণ করা কোন দোষের বলে আমি মনে করি না। রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি এইটই আমার কাছে মনে হচেছ।

শাহ আলম আমিনী

৫ মাস আগে

এজনই আমরা শরীয়তে আইন মানি না। কারণ ঘোষ দিয়ে ভোট কিনতে পারুম না।

Zubair

৫ মাস আগে

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে টাকা বহনের ব্যাপারে ঢাকার কাস্টমস কর্তৃপক্ষ অনাপত্তি দিয়েছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, বিষয়টি বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানায়। এছাড়া অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।

Jonogon

৫ মাস আগে

৫০ লক্ষ কি কোন টাকা হলো!! আমিতো ভাবলাম ৫০ কৌটি!

Binsuwaidi

৫ মাস আগে

Munafeq# Munafeq# Munafeq#

মোহাম্মদ আলী

৫ মাস আগে

জামায়াত ইসলাম আর নূরুল ইসলাম এক‌ই। নামের শেষে ইসলাম যোগ করলেই ইসলামী দল হয় না। এরাই হলো সৎ লোক। একজন ধরা পরছে অনেকেই ধরা পরে নাই। চিত্রটা এক‌ই।

Ab.kahar

৫ মাস আগে

জামাতের মুখোস উমমচন এরা ইসলামের দোহাই দিয়ে ইয়ানতের টাকা তুলে ভোট করতেছে ধরা খেয়ে বলছে প্রশাসের নাটক একই ভাবে কতো কুটি টাকা যে বিলিয়েছে আললাহয় ভালো জানেন

হেলাল হক

৫ মাস আগে

ঢাকা বিমানবন্দর থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি এই টাকা বহন করছিলেন। ঢাকা বিমান বন্দরের পরিচালক সেটা স্বীকারও করেছেন। টাকা বহন করা অপরাধ নয়, কারণ নির্বাচনের সময় ব্যাংক ৪ দিন বন্ধ থাকবে, এবং এটি তার ব্যবসায়িক প্রয়োজন হতে পারে। আমার কাছে এই প্রচারনা বেশ রহস্যজনক মনে হয়েছে। ঠাকুরগাঁও পুলিশ পুরা বিষয় টি না জেনেই কেন মিডিয়ার কাছে এভাবে তুলে ধরলেন তা তলিয়ে দেখা দরকার।

NASIR UDDIN

৫ মাস আগে

শুরু হয়ে গেছে এক একজন বড় বড় সাধু। টাকা নিয়ে যাচ্ছে এটা অপরাধ নাকি। বুঝলাম না। ক্যাশ টাকা বহন করা যাবে না এটা কোন আইন। সন্ত্রাস ,চাঁদাবাজ, এদের নিয়ে কোন কথা নেই। ভালো মানুষ কে অপমান সারা জীবন এটাই দেখলাম।

Zahir

৫ মাস আগে

Shob amirer bag & basa tollashi hauk

জনতা

৫ মাস আগে

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে যদি পঞ্চাশ লাখ দেয়া হয় তবে বড় বড় জেলা আমীরকে কত দেয়া হয়েছে? ঢাকা শহরে তাদের বরাদ্দ কত? আর একটি প্রশ্ন বিমান বন্দরের স্ক্যানিং মেশিনে কেন ধরা পড়লো না?

Mohammad Shahadat Hossain

৫ মাস আগে

এরাই আবার জন্নাতের সার্টিফিকেট বিক্রি করে

আল্লাহ এই সব মোনাফেক থেকে দেশকে হেফাজত করুক আমিন

BAD MOUTH

৫ মাস আগে

নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা'র মধ্যে না পড়লে অপরাধ কোথায় ?

Maksud

৫ মাস আগে

কেউ আবার ভুল ভাইবেন না যে, এগুলো চাদাবাজি বা হাদিয়ার টাকা। এগুলো ওদের জান্নাতের টিকেট বিক্রির টাকা।

রুহেল

৫ মাস আগে

এই হলো সৎ লোকদের সততা, তিনি পেশায় নাকি একজন শিক্ষক? এরাই দুর্নীতি, চাঁদাবাজি নিয়ে বড় বড় কথা বলে।

Kamal

৫ মাস আগে

টাকা কাছে রাখা কোন অপরাধ না। তবে কি কাজে টাকাগুলো উনি এনেছেন সেটার ব্যাখ্যা তাকে দিতে হবে।

Abdul Matin Sikder

৫ মাস আগে

জামাত আর আওয়ামিলীগ একই চরিত্র, ১০০% মিল রয়েছে, অবস্থাদৃষ্টে অনুমান করতে কষ্ট হয়না যে ওরা একই দল কিন্তু নাম ২টি, দাড়িটুপির ছদ্ধবেশ ধারন করলেই কি চরিত্র বদলায়?.. শুধু টাকাই না প্রতিটি ভোটকেন্দ্রের কাছে ওরা প্রচুর বাঁশের লাঠি মজুদ করতেছে, এসব কি?...আমরা বুঝতেছি এটিও ভারতীয় চক্রান্ত, হতে পারে এই টাকা গুলিও ভারতের, ওরা ১৮/১৯ বছর আওয়ামিলীগ দেখাইয়া আমাদের দেশকে লুট করেছে, এখন কৌশল পাল্টাইয়া জামাতকে দিয়ে দখল ঠিক রেখে আবার পরিপুর্নভাবে লুটপাট চালু করতে চায়।

Mohammad Ali Refai

৫ মাস আগে

সম্ভবত বেহেশতের টিকেট বিক্রির টাকা।

Shah

৫ মাস আগে

This corrupted dark forces are always threat for Bangladesh's sovereignity and democracy. General people should turn them out completely.

MD Ala uddin

৫ মাস আগে

He leagly earn this money through selling of space at Jannat. ?

মাহবুবউল মোরছালিন

৫ মাস আগে

আগে মানবজমিন বিজ্ঞাপনের জন্য পড়া যেত না । এখন পড়া যায় । ধন্যবাদ মানবজমিন ওয়েবসাইট

jewel

৫ মাস আগে

ঠিক নির্বাচনের আগের দিন এয়ারপোর্টের মত সুরক্ষিত জায়গা দিয়ে এত গুলা টাকা নিয়ে যাওয়া আসা। অনেক টা এই রকম ভাই আমারে ধরে ভাইরাল করে দে টাইপ।

هارون الحنيف من لندن برطانيا

৫ মাস আগে

জামাত কোনো ইসলামী দলের নাম না।মানুষ যে কেনো মনে করে ওরা ইসলামী দল আল্লাহ ই ভালো জানেন। জামাতের গঠনতন্ত্র দেখলেই বুঝা যায় ইসলামী ধোঁকার দল। আওয়ামীলীগ ছিলো ইসলামের প্রকাশ্য শত্রু, আর এগুলো হলো ইসলামের ভিতরের শত্রু। ভেবে চিন্তে এদের কে সাপোর্ট করবেন।

Abdul Quddus

৫ মাস আগে

আপনাদের পত্রিকার ওয়েব সাইটের এই অবস্থা কেন? খুবই বিশ্রি লাগছে।

not interested

৫ মাস আগে

bad for Jamat......there are corrupt people in Jamat as well

মন্তব্য করুন