পরিচালনায় আসছেন রণবীর কাপুর

পরিচালনায় আসছেন রণবীর কাপুর

ফন্ট সাইজ:

অভিনয় জীবনের ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনার জন্ম দিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিনেতা হিসেবে তার জীবনের শেষ দশক হতে পারে বর্তমান সময়। তবে তার এই মন্তব্যের অর্থ অভিনয় থেকে অবসর নেয়া নয় বলে পরে স্পষ্ট করেন তিনি। বরং ‘রামায়ণ’র মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার প্রসঙ্গেই এমন কথা বলেছেন। পাশাপাশি আগামী দুই-তিন বছরের মধ্যে পরিচালনায় আত্মপ্রকাশের পরিকল্পনাও জানিয়েছেন এ অভিনেতা।