নতুন যাত্রায় সাবিলা নূর

নতুন যাত্রায় সাবিলা নূর

ফন্ট সাইজ:

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার নতুন যাত্রায় শামিল হয়েছেন। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন রিমার্ক এইচবি’র ব্র্যান্ড লিলি সিরাম গ্লো সোপ’র সঙ্গে। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাবিলা। তিনি বলেন, লিলি সাবানের উন্নত ফর্মুলা, গুণগত মান ও দীর্ঘস্থায়ী সুগন্ধ তার ভালো লেগেছে। নতুন এ যাত্রা সুখকর হবে বলেও
মনে করেন তিনি।