চিত্রাঙ্গদার টার্নিং পয়েন্ট

চিত্রাঙ্গদার টার্নিং পয়েন্ট

ফন্ট সাইজ:

বলিউডের পরিচিত মুখ চিত্রাঙ্গদা সিং। একাধিক ছবিতে নিজের প্রতিভার পরিচয় দিয়ে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। যদিও বলিউডে খুব বেশি নিয়মিত হতে পারেননি। এবার তিনি জুটি বাঁধতে চলেছেন সালমান খানের সঙ্গে। ছবির নাম ‘মাতৃভূমি’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির গানও। তবে এ ছবিটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন অভিনেত্রী। কারণ এবারই প্রথম এত বড় সুযোগ পেয়েছেন তিনি। আর সেটি নিজের শতভাগ দিয়েই কাজে লাগানোর চেষ্টা ছিল চিত্রাঙ্গদার।