সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ অর্জন করেছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ নির্মিত ও নাফিজা তুষি অভিনীত বাংলাদেশি মিনি সিরিজ ‘অ্যানি’। ৭ই নভেম্বর সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভার মেজোঁ কম্যুনাল দ্য প্লেনপালে অবস্থিত থিয়েটার পিটোয়েফে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করা হয়। এর আগে ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অ্যানি’র দু’টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেনেভায় সেরার স্বীকৃতি পেলো ‘অ্যানি’
স্টাফ রিপোর্টার
৯ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
