প্রথমবারের মতো নাটকের গানে কণ্ঠ দিলেন চলতি প্রজন্মের কণ্ঠশিল্পী শাপলা পাল। নাটকের নাম ‘রাতের অচেনা মানুষ’। ওমর চৌধুরী পরিচালিত নাটক এটি। গানের কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আপেল মাহমুদ এমিল। গানের শিরোনাম ‘ভরা জোছনায়’। শাপলা পাল বলেন, খুব ইচ্ছা ছিল নাটকে গান করার। সেই ইচ্ছাটাই পূরণ করলেন এমিল ভাই। গানের কথা ও সুর এতটাই চমৎকার যে, গানটি গেয়ে আমার নিজেরই ভীষণ ভালো লেগেছে।
প্রথমবার নাটকের গানে শাপলা
স্টাফ রিপোর্টার
৯ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
