ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে তৃতীয় একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। তাদের দাবি, অনুমোদনহীন পথে চলাচল করায় এসব জাহাজে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আইআরজিসি জানিয়েছে, রোববার দিনের প্রথম প্রহর থেকে ‘হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি অবাধ্য তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে’। আইআরজিসির নৌবাহিনী টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেছে, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই ট্যাংকারগুলোতে আগুন জ্বলছে। কারণ তারা তাদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল মার্কিন আগ্রাসী দখলদার সামরিক বাহিনীর আগ্রাসনের কারণে। আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালির জন্য ইরানের বিধিবিধান সব জাহাজকে বারবার জানানো হয়েছে। এসব বিধিবিধান অমান্য করার পরিণতি অন্য কিছু হবে না।
