অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর বার্ষিক সাধারণ সভা ৮ নভেম্বর, ২০২৬ হোটেল শেরাটন, বনানী, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন অ্যাটকো এর সভাপতি জনাব অঞ্জন চৌধুরী।
সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাটকো এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে জনাব অঞ্জন চৌধুরী সভাপতি, জনাব কাজী জাহেদুল হাসান সহ-সভাপতি, জনাব আব্দুস সালাম সাধারণ সম্পাদক, জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যদের তালিকা নিম্নরূপ:
ক্রমিক
১.
পরিচালক
জনাব মোস্তফা কামাল
২.
পরিচালক
জনাব আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী
৩.
পরিচালক
জনাব মোঃ জসিম উদ্দিন
৪.
পরিচালক
জনাব মোঃ লিয়াকত আলী খান মুকুল
৫.
পরিচালক
জনাব টিপু আলম মিলন
৬.
পরিচালক
জনাব মোঃ হাসান
৭.
পরিচালক
জনাব নাভিদুল হক
৮.
পরিচালক
জনাব শামীম ইসলাম
৯.
পরিচালক
জনাব সৈয়দ সামাদুল হক
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচার শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
