জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকে যে তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, এই সরকার কৃষি বান্ধব সরকার।
কারণ ক্ষমতা আসার আগেই উনি ঘোষণা দিয়েছিলেন কৃষকদেরকে ঋণমুক্ত করার। সেজন্য তিনি কৃষকদের ১০ হাজার টাকা ঋণ সুদমুক্ত করে দেয়ার কথা ভোটের আগে ঘোষণা দিয়েছিলেন। অলরেডি আমাদের সরকার কৃষকদের ঋণমুক্ত করে দিয়েছে। বিএনপি একমাত্র সরকার যে, কৃষকদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । বিএনপি সরকার মনে করে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এদেশের এখনো ৮০ ভাগ মানুষ কৃষক। আমরা কৃষির উপর নির্ভরশীল। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দুলু বলেন, তারেক রহমানের সরকার কৃষির উপর সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। কৃষকদের সারের সংকট নিরসনের জন্য তিনি অলরেডি প্রতিটি ইউনিয়ন থেকে কৃষকদের জন্য আলাদা আরও ওই কৃষির ডিলার বাড়িয়ে দিয়েছেন, এটা আরও বাড়বে। অর্থাৎ মানুষকে যেন সারের জন্য এই লাইন ধরে রাস্তায় হৈচৈ, মিছিল মিটিং করতে না হয়। আর এই কারণেই আজকে কৃষির উপরে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। রোববার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্ধবছরের প্রণোদনার আওতাও ১৭ লক্ষ ৬২ হাজার টাকা ব্যায়ে ফারমার্স মিনিকোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম বুলবুল সহ কর্মকর্তারা।
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: হুইপ দুলু
নাটোর প্রতিনিধি
বাংলারজমিন
২২ মিনিট আগে
৮ নভেম্বর (রবিবার), ২০২৬, ৬ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
