ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

ফন্ট সাইজ:

ঢাকা মহানগর উত্তর যুবদলের ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক মিজানুর রহমান রাজ ও সদস্য সচিব হয়েছেন শরিফুল ইসলাম মিলন। রোববার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।