ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন

ফন্ট সাইজ:

বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীরমুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।