ফরিদপুর মানবজমিন প্রতিনিধি মাহাবুবুল ইসলাম পিকুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফরিদপুর শহরের ওয়্যারলেস পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এলাকার পাঁচ শতাধিক রোজাদার ও হতদরিদ্র শিশু-কিশোর অংশ নেয়। জানা যায়, মাসব্যাপী ইফতার মাহফিল এলাকাটির শিল্পপতি মিজানুর রহমান প্রথম রোজায় ইফতার মাহফিলের শুরু করেন। এলাকার যুবসমাজের খন্দকার নাজমুল হোসেন তুহিন, মোল্লা আজাদ আয়োজনে ২৯ রোজার ইফতারির আয়োজনের মধ্যদিয়ে তাদের মাসব্যাপী ইফতার মাহফিলের কর্মসূচি শেষ হবে। এ ছাড়াও ২৯ রোজায় মিজানুর রহমান, আনিসুর রহমান সাবুল, সাহিদুর রহমান মানিক, মো রেজা ও মাহাবুবুল ইসলাম পিকুলের অর্থায়নে এলাকার দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে এক কেজি করে পোলাওয়ের চাল, গরুর গোস্ত, চিনি, সেমাই, লবণসহ মসলা প্রদান করা হবে।
ফরিদপুর মানবজমিন প্রতিনিধির আয়োজনে ইফতার মাহফিল
ফরিদপুর প্রতিনিধি
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
