ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে জেলা ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। পুরাতন আহ্বায়ক কমিটি বিলুপ্তি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে এডভোকেট বিনয় চক্রবর্তীকে নবীনগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক এবং শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা প্রদীপ কুমার দেবনাথ, সুবীর দাস ও প্রদীপ বিশ্বাস, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি অজন্ত ভদ্র, মানিক বিশ্বাস, বিপুল সাহা, সীতানাথ সূত্রধর, অধ্যাপক অঞ্জন নাগ, রতন চন্দ্র, মনোরঞ্জন সূত্রধর, ডা. খোকন আচার্য, শংকর দাস, সরস্বতী বর্মন, পার্থ পাল, মিঠু সূত্রধর, শ্যামল চন্দ্র বর্মন, টিটন চন্দ্র পাল, সুদীপ দেব বাবুল, দুলাল দেব, অঞ্জন দেবনাথ, গোপাল বণিক, শ্যামল কুমার দেব, গৌরপদ দাস, কালীপদ সূত্রধর, টিটন দাস, মিঠু ধর চৌধুরী ও চন্দ্রজিৎ ভৌমিক, সাধন সাহা জয়সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। নবগঠিত পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মান্নান।
নবীনগরে পূজা উদ্যাপন পরিষদের কমিটি গঠন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৮ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
