সিলেটের দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে সন্ত্রাসী হামলায় এক সালিশ ব্যক্তিত্ব নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তেতলি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তি লক্ষ্মীপুর গ্রামের সালিশি ব্যক্তি গেদা মিয়া। আহতরা হলেনÑ আনছার আলী, কাহির মিয়া, বশির মিয়া, তাহমিম আহমদ মুরাদ, রবিন, বাবুলের স্ত্রীসহ ১০ জন। আহতরা সবাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেনÑ নিহত গেদা মিয়া স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নৌকার সাবেক চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান আতিকের চাচাতো ভাই। আর হামলাকারী আলাউদ্দিন, ইলিয়াস স্থানীয় বিএনপি নেতা। তাদের মধ্যে দীর্ঘদিন থেকে মসজিদ, স্কুল কমিটি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় আলাউদ্দিন, ইলিয়াস নানা ধরনের ধারালো অস্ত্র সহকারে তাদের বাহিনী নিয়ে গেদা ও বাবুলের বাড়িতে হামলা চালায়। এ সময় নিহত গেদার ছেলে কামালের বাড়িতে গিয়ে হামলা করে লুটপাট করা হয়। এতে নিহত গেদা বাধা প্রদান করলে তাকে শরীরে ১৫ থেকে ২০টি আঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয় গ্রামের বাসিন্দা ও আহতরা তাকে রক্ষা করতে গেলে আহতদের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা বাবুলের বাড়িতে গিয়ে হামলা করে বাবুলের স্ত্রীকে মারপিট করে। স্থানীয় চেয়ারম্যান ওলিউর রহমান জানান, তিনি হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। লক্ষ্মীপুর গ্রামের দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফুল ইসলাম জানিয়েছেনÑ তিনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান। আর মৃতদেহের ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
দক্ষিণ সুরমায় সন্ত্রাসী হামলায় নিহত ১
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৮ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
