চিত্রনায়িকা পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার এসব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। জানিয়েছেন, যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি কথা বলবেন। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে প্রভা লিখেছেন, আমি যেকোনো নারীর পাশে দাঁড়াবো। প্রয়োজনে হাজারবার দাঁড়াবো। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।
সমালোচনার জবাব দিলেন প্রভা
স্টাফ রিপোর্টার
৮ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
