চলে গেলেন চিলির অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও। শুক্রবার রাজধানীর সান্তিয়াগোতে ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হলেও কারণ প্রকাশ করা হয়নি। ২০১৮ সালে ‘অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান’ সিনেমার জন্য অস্কার অর্জন করেন লেলিও। এ ছাড়া, ‘গ্লোরিয়া’, ‘দ্য ওয়ান্ডার’ ও ‘ডিসওবিডিয়েন্স’ তার উল্লেখযোগ্য নির্মাণ। মৃত্যুর আগে নতুন সিনেমা ‘পোয়েতা চিলেনো’র কাজ শুরু করেছিলেন তিনি।
চলে গেলেন অস্কারজয়ী নির্মাতা লেলিও
বিনোদন ডেস্ক
৮ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
