মঞ্চে শৌখিনের ‘পালিয়ে বেড়ায়’

মঞ্চে শৌখিনের ‘পালিয়ে বেড়ায়’

ফন্ট সাইজ:

নতুন নাটক ‘পালিয়ে বেড়ায়’ নিয়ে মঞ্চে ফিরছে শৌখিন থিয়েটার। আগামী ১০ই নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মনোজ মিত্রের রচনায় শৌখিন থিয়েটারের ১২তম প্রযোজনাটির নির্দেশনায় রয়েছেন হামিদুর রহমান পাপ্পু। নাটকে রূপচাঁদ নামে এক ভবঘুরে মানুষের জীবন, দায়িত্ব এড়িয়ে চলার প্রবণতা এবং বাস্তবতার সঙ্গে দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ১০ জন শিল্পী।