প্রতিদিন চার ঘণ্টা মেকআপ

প্রতিদিন চার ঘণ্টা মেকআপ

ফন্ট সাইজ:

‘রামায়ণ’ সিনেমায় শূর্পণখা চরিত্রে অভিনয়ের জন্য প্রতিদিন চার ঘণ্টা মেকআপ নিতে হতো অভিনেত্রী রাকুল প্রীত সিং’কে। সম্প্রতি ইনস্টাগ্রামে সিনেমার শুটিংয়ের নেপথ্যের ছবি প্রকাশ করে এ অভিজ্ঞতার কথা বলেন তিনি। রাকুলের মতে, শূর্পণখা একটি জটিল ও বহুস্তরীয় চরিত্র, যাকে প্রায়ই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটিতে কাজের সুযোগকে বিশেষ অভিজ্ঞতা বলে উল্লেখ করেন অভিনেত্রী। নির্মাতা ও কলাকুশলীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।