শেষ অধ্যায়ে ‘ব্যাচেলর পয়েন্ট’

শেষ অধ্যায়ে ‘ব্যাচেলর পয়েন্ট’

ফন্ট সাইজ:

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজন শেষ হচ্ছে চলতি মাসেই। নির্মাতা কাজল আরেফিন অমি এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১৭তম চ্যাপ্টারের মধ্যদিয়ে শেষ হবে সিজনটি। শেষ পর্বে দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেননি তিনি। ষষ্ঠ সিজন আসবে কি না, সে বিষয়েও কিছু জানাননি নির্মাতা। উল্লেখ্য, অন্য সিজনগুলোর মতোই ধারাবাহিকটির পঞ্চম সিজনও হয়েছে তুমুল জনপ্রিয়।