সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তারা মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান।
সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক
অনলাইন
৩২ মিনিট আগে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬, ৩ঃ১৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
