৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ম্মরণে দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে দুপুরে শেরে বাংলা নগরে সমাধিস্থলে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাধিতে পুস্পমাল্য অর্পন করেন তিনি।
পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রেসিডেন্ট। এ সময়ে প্রেসিডেন্ট সামরিক সচিব মেজর জেনারেল এএসএ বাহাউদ্দিন এবং সচিব জেএম সালাহউদ্দিন নাগরীসহ রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
