গোপালগঞ্জ যশোর জয়ী

ফন্ট সাইজ:

আনন্দ গ্রুপ শহীদ মোল্লা স্মৃতি কাবাডি টুর্নামেন্টে জিতেছে যশোর ও গোপালগঞ্জ। শুক্রবার যশোর কাবাডি ক্লাবের আয়োজনে, মেঘনা কাবাডি ক্লাবের সহযোগিতায় এবং আনন্দ গ্রুপের পৃষ্ঠপোষকতায় যশোরের অভয়নগর বনগ্রাম মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় যশোর কাবাডি ক্লাব ৩৩-১৯ পয়েন্টে দক্ষিণবঙ্গ কাবাডি ক্লাবকে হারায়। দিনের আরেক খেলায় গোপালগঞ্জ মধুমতি কাবাডি ক্লাব ২৮-১২ পয়েন্টে হারিয়েছে খুলনা কাবাডি ক্লাবকে।

আজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ছাড়াও ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। সাবেক কাবাডি খেলোয়াড়, সংগঠক ও কোচ মরহুম শহীদ মোল্লার স্মরণে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। চারটি দল এই আসরে অংশ নিচ্ছে। দলগুলো হলো- দক্ষিণবঙ্গ কাবাডি ক্লাব, খুলনা কাবাডি ক্লাব, মধুমতি কাবাডি ক্লাব ও যশোর কাবাডি ক্লাব। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রত্যেকটি দল একে অন্যের সঙ্গে দু’বার করে খেলছে।