মির্জাগঞ্জে স্কুলছাত্রী ইশরাত জাহান জুঁথি (১৬) এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১টায় উপজেলার সুবিদখালী রই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিতিরা জুঁথি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। জুঁথি উপজেলার উত্তর ঘটকের আন্দুয়া গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে এবং সুবিদখালী রই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, গত মঙ্গলবার সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় জুঁথি। নির্ধারিত সময়ে সে বাড়ি না ফেরায় তার মা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে শিক্ষকরা জানান, জুথি সেদিন স্কুলে যায়নি। এরপর থেকেই স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে শুরু করেন। নিখোঁজের দু’দিন পরে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ গ্রামের একটি পানের বরজের পাশের নালা থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
মির্জাগঞ্জে জুঁথির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
