বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের ত্যাগ ও কোরবানি থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এজন্য বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও সঠিক কর্মপন্থায় সামনে এগিয়ে যেতে হবে। তিনি গতকাল সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ ও মজলিসে শূরার নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে মহানগরীর নবনির্বাচিত আমীর মুহাম্মদ ফখরুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ প্রবীণ জামায়াত নেতা সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑ মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি এডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। সমাবেশে মহানগরীর কর্মপরিষদ সদস্য, মজলিসে শূরার সদস্য ও রুকনগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে নবনির্বাচিত মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সংগঠনের নতুন দায়িত্ব পালনে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেনÑ দায়িত্ব পালনে সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট নগর জামায়াত আমীরের শপথ ও রুকন সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
