নিজ এলাকা সিলেটে সফররত শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পারিবারিক ঘনিষ্ঠজন জুরেজ আব্দুল্লাহ গুলজার মানবজমিনকে জানিয়েছেন- সকালে নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। দুপুর ১২টার দিকে গোয়াইনঘাট ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জুরেজ জানান- তাৎক্ষণিক তাকে সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করছেন। নার্ভে সমস্যার কারণে এমআরআই করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন- প্রবাসী কল্যাণ মন্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি হাসপাতালের নিউরো বিভাগের প্রধান ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক অসুস্থ, হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
