২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা ও মহানগরীর নবনির্বাচিত আমীর হিসেবে যথাক্রমে শপথ গ্রহণ করেছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ও মাওলানা আব্দুল খালেক। শুক্রবার নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে আমীরের দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর সাবেক আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি। অনুষ্ঠানে জোনের অন্যান্য দায়িত্বশীল এবং রাজশাহী জেলা ও মহানগরীর শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা ও মহানগরী জামায়াতের নবনির্বাচিত আমীরদ্বয়ের শপথ
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
